Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় হাসপাতালে মৃত্যু শয্যায় বিএনপি কর্মী, চার দিনেও রেকর্ড হয়নি মামলা

বাঘারপাড়া থানার ওসির রহস্যজনক ভুমিকা
banglarbhoreBy banglarbhoreDecember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
যশোরেরর বাঘারপাড়ার কৃষ্ণনগর গ্রামে এক বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা। গুরুতর জখম আইয়ূব হোসেন নামে ওই বিএনপি কর্মী হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বাঘারপাড়া থানা পুলিশ মামলা নেয়নি। বরং উল্টো হামলাকারীদের সাথে পুলিশের দহরমমহরম গড়ে উঠেছে বলে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
 সন্ত্রাসী হামলার শিকার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আইয়ুব হোসেন বলেন, একই গ্রামের  রাসেল শেখ, মাহমুদ শেখ, সোহেল শেখ, টোকন শেখ, বাদন শেখসহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিগত সরকারের আমল থেকে তারা তাদের পরিবারের ওপর নানাভাবে অত্যাচার চালিয়ে আসছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এসব সন্ত্রাসীরা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানের পর এলাকা ছেড়ে চলে যায়। সম্প্রতি থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এলাকায় ফিরে নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করতে থাকে। এ বিষয়ে বিএনপি হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী প্রতিবাদ করলে তারা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উল্লেখিত সন্ত্রাসীরা গত ৯ ডিসেম্বর সশস্ত্র অবস্থায় কৃষ্ণনগর গ্রামে আইয়ুব আলীর বাড়িতে হামলা ও লুটপাট করে। তবে ওই সময়ে তিনি বাড়ি না থাকায় ওইদিন রক্ষা পেলেও পরদিন ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে কৃষ্ণনগর দিঘিরপাড়ে পেয়ে বেধড়ক কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীদের উপুর্যপরি ছুরিকাঘাতে আইয়ুব আলী ঘটনাস্থলে মৃতপ্রায় পড়ে থাকলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বর্তমান ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন
এদিকে এ ঘটনার পর পরদিন ১১ ডিসেম্বের আইয়ুব আলীর ছেলে সুজন হোসেন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আসামীর বিরুদ্ধে অভিযোগ এনে বাঘারপাড়া থানায় এজাহার দাখিল করেন। তবে এখনও পর্যন্ত মামলাটি রেকর্ড করেনি বাঘারপাড়া থানা পুলিশ।
মামলার বাদী সুজন হোসেন বলেন, আসামীরা তার পিতাকে মেরে ফেলার জন্য কুপিয়ে জখম করলেও বাঘারপাড়া থানার ওসি মামলা নিচ্ছেন না। যেকারণে আসামীরা এখনও এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপি কর্মী জখম হলেও সেই ঘটনায় পুলিশ মামলা না নেয়ায় ক্ষোভ  প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এ বিষয়ে রায়পুর ই্উনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাস বলেন, বাঘারপাড়া থানার ওসির সীমাহিন নিষ্ক্রিয়তার কারণে এলাকায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের আনাগোনা বেড়েছে। তারা ফের সংগঠিত হয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। তিনি বলেন, প্রশাসন এমন ভূমিকায় থাকলে বিএনপি নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবেনা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশের মামলা নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়া থানা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.