Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
  • ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
  • যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
  • যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

দেবহাটা সংবাদদাতা
‘নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাইকেল র‌্যালি ২০২৪।

পঞ্চমবারের মত এ আয়োজনে পাঁচ শতাধিক সাইক্লিস্ট এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক কারবারিদের মূলোৎপাটনে সকাল সাড়ে ৯টায় বহেরা পুষ্পকাটি মাঠে এ র‌্যাল উদ্বোধন করা হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তালা ও দেবহাটার দায়িত্বপ্রাপ্ত এসপি সার্কেল হাসানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবু হাসান। বৈরি আবহাওয়ার মধ্যেও র‌্যালিতে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দেও অংশগ্রহণে কুলিয়া, পারুলিয়া, সখিপুর গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা এবং পারুলিয়া বাসস্ট্যান্ডে র‌্যালির সমাপনী অনুষ্ঠিত হয়। পথসভায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্বরাও বক্তব্য রাখেন।

দেবহাটা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা

এপ্রিল ২২, ২০২৬

যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.