Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়
  • ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার
  • ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা
  • বাগআঁচড়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • মিথ্যা মামলা থেকে জামিন পেলেন বাবা-ছেলে
  • ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
  • আরাফাত রহমান কোকো স্মরণে কালিগঞ্জে প্রীতি ফুটবল
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে শিশু হামিদা হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার 

banglarbhoreBy banglarbhoreDecember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা
নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুরিয়া গ্রামের শাহানুর শেখের ৬ বছরের শিশুকন্যা হামিদা হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ক্লু উদ্ধারে পুলিশ আলামত হিসেবে চিরকুট ও মোবাইল ফোন জব্দ করেছে।
আটকরা হলেন-প্রতিবেশি রবিউল সিকদার (৩৭) তার স্ত্রী ফরিদা বেগম (৩৪) মেয়ে সুমী খানম (১৪) এবং সুলতানা বেগম (৩৫)। সন্দেহভাজনদের আটকের পর হামিদা হত্যাকান্ডের রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে।

মামলার এজাহার ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, পাকুরিয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক শাহানুরের সঙ্গে প্রতিবেশিদের পারিবারিক বিরোধ ও দ্বন্দ ছিল। বিরোধের জেরে শাহানুরের বাড়িতে কয়েকবার অগ্নিসংযোগ এবং সন্তানদের খুন-জখমের হুমকি দেয়া হয়। তিন সন্তানের মধ্যে একজনকে খুন করা হবে বলে চিরকুট লিখে শাহানুরের বাড়িতে ফেলা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর দুপুরে শাহানুরের ছোট মেয়ে হামিদা বাড়ির বাইরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেল সোয়া ৫টার দিকে দুই হাত বাঁধা অবস্থায় রবিউল সিকদারের ধানী জমির পাশে কচুড়িপানা দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় প্রতিবেশি তোতা সিকদার, স্ত্রী সুলতানা বেগম, ছেলে ফেরদৌস সিকদারসহ ৬ জনকে আসামি করে ১৫ নভেম্বর নড়াগাতি থানায় মামলা দায়ের হয়।
ঘটনার পর পুলিশ হামিদা হত্যাকান্ডের ক্লু বের করতে তৎপর হয়। শাহানুরের স্ত্রী হাওয়া বেগমের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হাতে লেখা কয়েকটি চিরকুট জব্দের পর পুলিশ এজাহারভূক্ত নারী আসামি সুলতানা বেগমকে গ্রেফতার ও সন্দেহভাজন হিসেবে স্বামী-স্ত্রী এবং মেয়েকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

শাহানুরের স্ত্রী হাওয়া বেগম ও স্বজনরা জানান, খুনের হুমকি দিয়ে তাদের বাড়িতে ফেলা চিরকুটগুলো রবিউলের মেয়ে সুমী খানমের লেখা বলে জানাজানি হয়েছে। আমার শিশুকন্যা খুনের সঙ্গে সুমী ও তাদের পরিবারের লোকজন জড়িত থাকতে পারে। আমার মেয়ের খুনের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মামলাটি তদন্তাধীন। এ মামলায় একজন এজাহারভুক্ত নারী আসামিকে গ্রেফতার ও সন্দেহভাজন রবিউল ও তার স্ত্রী এবং মেয়েকে আটক করা হয়েছে। আসা করছি দ্রুতই খুনের রহস্য উন্মোচিত হবে।

মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়

    August 15, 2026

    ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার

    August 15, 2026

    ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.