Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক
  • শার্শায় ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • যশোরে তিন গুণীকে সম্মাননা নতুন বইয়ের মোড়ক উন্মোচন
  • গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি : যবিপ্রবি উপাচার্য
  • টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন উপসচিব পদে কোটার অবসান দাবি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
উপসচিব পদে কোটার অবসানসহ চার দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি চেষ্টার প্রতিবাদ, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, যশোর ইউনিট’ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ ২৫টি ক্যাডারের শতাধিক কর্মকর্তা অংশ নেন।

বক্তারা বলেন, উপসচিব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে, আন্তক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশ হতে হবে বৈষম্যমুক্ত। বৈষম্য থেকে মুক্তির দাবিতে তাদের সন্তানেরা, ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু প্রশাসন ক্যাডার এখনও সবার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে। সব ক্যাডারদের নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা হতে পারে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোশারফ হোসেন, কৃষিবিদ বখতিয়ার হোসেন, যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান সুজন, এমএম কলেজের এনাম হোসেন, নিতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন, এস এম আইয়ুব হোসেন প্রমুখ।

মানববন্ধন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

মে ১৬, ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রতিমন্ত্রীর

মে ১৬, ২০২৬

যশোরে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

মে ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.