Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
  • বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী
  • ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়
  • অভয়নগরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা অতঃপর থানায় অভিযোগ 
  • অনুকূল আবহাওয়া : আগাম মুকুলে খুশি শার্শার আমচাষীরা
  • শ্যামনগরে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল
  • মাগুরায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
  • হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অভিনন্দন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

বাঘারপাড়ায় ‘ডিবি পুলিশ পরিচয়ে’ ডাকাতি

# নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বারভাগগ্রামের পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ লক্ষাধিক টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা শনাক্ত হয়নি। কেউ আটকও হয়নি।

ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেস্বর দেবনাথ জানান, শনিবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙ্গে ঢুকবে বলে হুমকি দেন। এ সময় তারা ঘরে ডুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মত জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এ সময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে। ডাকাত দল একপর্যায়ে ব্রজেস্বর ও তার কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়। এরপর তারা পশুপতি দেবনাথের ঘর থেকে নগদ এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েকভরি স্বাণালংকার নিয়ে নেয়। দুই পরিবারের মোট স্বর্ণের পরিমাণ প্রায় সাত ভরি ও মোট টাকার পরিমাণ এক লাখ পাঁচ হাজার। ১০ থেকে ১২ জনের ডাকাত দল সম্পূর্ণ ঘটনাটি ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়।


মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত চারটার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান পাঁচ ছয়টি মোটর সাইকেলযোগে পুলিশের পেশাক পরা একটি দল বরভাগের দিকে যাচ্ছে। আনুমানিক ৪০/৫০ মিনিট পর একই দলটি আবার নোয়াপাড়ার দিকে ফিরে য়ায়।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম জানান, পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাগেরহাট-৪ আসনে বিজয়ের দ্বারপ্রান্তে অধ্যক্ষ আলীম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কবির শৈশব স্মৃতিতে অম্লান কপোতাক্ষ নদ ঘেঁষা জমি জমিদারবাড়ি

জানুয়ারি ২৫, ২০২৬

অভয়নগরে ঘের চাষির মরদেহ উদ্ধার

ডিসেম্বর ২১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.