Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন
  • সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে যশোরে ভক্তদের মানববন্ধন, হত্যার বিচার দাবি
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৈষম্য বিরোধী সনাতন সমাজের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreJanuary 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রশাসনের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সনাতন সমাজ। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, যশোরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে, তা সনাতন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করছে। শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করে দমন-পীড়নের চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পদন তারা। এছাড়া বৈষম্য বিরোধী সনাতন সমাজের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রশাসনের দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে সংখ্যালঘুদের উপর চলমান এই অন্যায় বন্ধ না হলে সনাতন সমাজ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবেলা করবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী সনাতন সমাজের পক্ষে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান কমিটি ভেঙে একটি নতুন কার্যকর কমিটি গঠন। পূজা উদযাপন পরিষদের ব্যানার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বন্ধ করা। আগামী সাত দিনের মধ্যে মুড়ারী জোড়া শিব মন্দিরের চাবি হস্তান্তর এবং নীলগঞ্জ মহাশ্মশান ও সিদ্ধেশ্বরী কালী মন্দির দখলমুক্ত করা ও শীর্ষ নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার।
সংগঠনের আহ্বায়ক বাবু মৃণাল কান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সনাতন সমাজের সদস্য সচিব অখিল চক্রবর্তী, নাগরিক অধিকার অন্দোলনের সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, ব্যঞ্জন থিয়েটরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, কৃষ্টিবন্ধনের সভাপতি অধ্যাপক আবুল কাশেম, কৃষি ব্যাংকের সাবেক এজিএম মিলন নন্দী প্রমুখ।

বৈষম্য বিরোধী সনাতন সমাজ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন

    September 6, 2026

    সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে যশোরে ভক্তদের মানববন্ধন, হত্যার বিচার দাবি

    September 6, 2026

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.