Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

একই স্থানে বারবার ঘটছে দুর্ঘটনা : এলাকাবাসীর দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreJanuary 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে বারবার ঘটছে দুর্ঘটনা। তিন মাসে অসংখ্যা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহতসহ আহত হয়েছেন চারজন। বারবার একই স্থানে দুর্ঘটনার নেপথ্যে ‘অলৌকিক’ কিছু রয়েছে এমন ধারণা এলাকাবাসীর। এজন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে তারা । সোমবার বিকালে দুর্ঘটনা কবলিত স্থান কীর্তিপুর মোড়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এ সময় দলমত নির্বিশেষে কীর্তিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মুসল্লীসহ সাধারণ মানুষ অংশ নেন। গ্রামবাসীর পক্ষে এই দোয়া অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন।

মিলাদ মাহফিলে অংশ নেয়া ও স্থানীয় বাসিন্দা ওষুধ ব্যবসায়ী নাহিদুজ্জামান পিয়াস বলেন, তিন মাসে কীর্তিপুর মোড়ে অসংখ্যা দুর্ঘটনা ঘটেছে। এতে সাত জন নিহত ও চারজন আহতের ঘটনা ঘটেছে। এলাকার মুরুবিরা জানায় ঘটনাস্থলে ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে। তাই একটা মিলাদ মাহফিল দিলে বারবার এই দুর্ঘটনা কাটতে পারে। তাই পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকনের সার্বিক আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে চার শ’র বেশি লোক অংশ নেয়।’

সর্বশেষ গত শুক্রবার রাতে যশোর বেনাপোল সড়কের কীর্তিপুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও তার বন্ধু ফাহিম বিশ্বাস নিহত হন। এর আগে পাশ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুল ইসলাম দুর্ঘটনায় কবলিত হন। এছাড়া কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ

August 10, 2026

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

August 10, 2026

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.