Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৪ দফা দাবিতে ডিল্পোমা মেডিকেল এসোসিয়েশন যশোরের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreMarch 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদানসহ চার দফা দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।

রোবাবর প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার কামাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।

তিনি বলেন, ডিপ্লোমা চিকিৎসকদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এছাড়া মহামান্য হাইকোর্টে চলমান একটি মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিডিএমএ যশোরের সভাপতি ডাক্তার শেখ নজরুল ইসলাম, প্রধান উপদেষ্টা ডাক্তার গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি ডাক্তার আব্দুল মান্নান, ডাক্তার ফিরোজ আহম্মেদ, ডাক্তার সুমন খন্দকার, ডাক্তার আব্দুল হাই, ডাক্তার অচিন্ত্য কুমার, ডাক্তার সনজিত বিশ্বাস, ডাক্তার জুয়েল হোসেন, ডাক্তার তাহাজ্জত হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলন ৪ দফা দাবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.