Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নকল বই বিক্রির প্রতিবাদে যশোরে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreApril 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

নকল বই বিক্রির প্রতিবাদে যশোরে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মণি সড়কস্থ বই মার্কেটে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, মুক্তিযোদ্ধা আলী হোসেন মণি সড়কস্থ বই মার্কেটে দুই বছরের বেশি সময় ধরে নকল বই বিক্রি করে আসেছে বুক প্যালেসের স্বত্বাধিকারী বজলুর রহমান মানিক। বিগত সরকারের ক্ষমতার অপব্যবহার করে এতদিন তিনি এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর নকল বই বিক্রির অভিযোগে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি তাকে বহিস্কার করে। একই অভিযোগ স্থানীয় থানায় অভিযোগ দেয় সমিতি। তারপরেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তিনি নকল বইয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বজলুর রহমানের এমন কাজে সাধারণ ক্রেতাদের কাছে সকল ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে। এ সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা বজলুর রহমানের দোকানে সামনে বিক্ষোভ করলে তিনি দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে উত্তেজিত ব্যবসায়ীদের শান্ত করেন।

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোরের সভাপতি মাসুদুর রহমান জানান, ‘অনেক দিন ধরে বুক প্যালেস নকল বই বিক্রি করে আসছে। নকল বই অর্ধেক দামে বিক্রি করতে পারে। আর সেখানে আমরা ব্যবসায় বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ছি। আমরা বই ক্রেতার কাছে বই বিক্রি করলে সিল স্বাক্ষর দিয়ে থাকি। আর বুক প্যালেস কোন সিল দেয় না। অনেক সময় ক্রেতারা অভিযোগ করে বই’র মধ্যে ছিড়া কাটা রয়েছে। নকল বই বিক্রির কারণে আমাদের সমিতির সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’

সমিতির সহ- সভাপতি কবির হোসেন জানান, ‘বুক প্যালেস নকল বই বিক্রি করে। বিভিন্ন কৌশলে বই সংগ্রহ করে। বিভিন্ন অভিযোগে আমরা ২ বছর আগে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। কোন প্রতিকার পাইনি। তাই আমরা আজ মার্কেটের সকল দোকানদার বিক্ষোভ কর্মসূচি করছি। দ্রুত প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’

তবে অভিযুক্ত ব্যবসায়ী বজলুর রহমান সাংবাদিকদের জানান, তিনি আওয়ামী লীগ ঘরানার রাজনীতি করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দোকান উচ্ছেদ করতে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। নকল বই নামে তার কাছে কোন বই নেই।’

এই বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, ‘বিক্ষোভ ও হট্টগোলের খবর জানতে পারার কারণে একটি মোবাইল টিম বই মার্কেটে যায়। রাত পর্যন্ত ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।’

ব্যবসায়ীদের বিক্ষোভ যশোরে দোকান বন্ধ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026

    মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ

    October 10, 2026

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.