Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৯, ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, স্বামী ও সৎ ছেলে গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, স্বামী ও সৎ ছেলে গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মনিরামপুরে সাথী আক্তার ওরফে স্বরুপজান (৩৫) নামে এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু এবং সৎ ছেলে জিসানকে আটক করেছে পুলিশ। আটককৃত মিন্টু উপজেলার খাটুয়াডাঙ্গা এলাকার জাহাতাব সরদারের ছেলে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র কুড়াল ও শীলের নড়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮শে এপ্রিল সকালে খাটুয়াডাঙ্গা গ্রামে আব্দুর রশিদের চাতাল ঘরের ভেতর সাথী আক্তারের রক্তাক্ত লাশ পাওয়ার পর দ্রুত অভিযান শুরু করে পুলিশ। নিহত সাথীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগরের শংকরপাশা এলাকা থেকে আব্দুর রশিদ ও তার ছেলে জিসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উদঘাটন গ্রেফতার মধ্যে রহস্য স্বামী সৎ ছেলে হত্যার ২৪ ঘণ্টার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬

যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.