Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদরাসায় শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন

যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
banglarbhoreBy banglarbhoreMay 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা দ্রুত বেতন-ভাতা দেয়া ও প্রকল্প অনুমোদনসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল বেলা ১১ টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় দেশের প্রতি উপজেলায় দুটি করে ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করে। প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষার অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হতো। পরবর্তীতে ২০২০ শিক্ষাবর্ষে ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা’ নামে আলাদা প্রকল্প করা হয়। সেই থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। প্রকল্পের মাধ্যমে কর্মরতদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ হতো। ২০২৪ সালে প্রকল্পের প্রথম পর্যায় শেষ হলেও ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসাগুলো চলানোর নির্দেশ দেয়। সেই অনুযায়ী ২০২৫ সালে শিক্ষার্থী ভর্তি করে পাঠদান করা হচ্ছে। অর্থাৎ শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ নিজ নিজ দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা বেতন-ভাতা পাচ্ছেন না।

বাঘারপাড়ার বাররা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক রিদওয়ানুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বেতন-ভাতা না পাওয়ায় মানবেতন জীবনযাপন করতে হচ্ছে।

দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি যশোরের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহীনূর রহমান জানান, প্রকল্পের ২য় পর্যায় অনুমোদনে গড়িমসি করা হচ্ছে। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে যশোরের ৪৮জনসহ সারা দেশে ৩ হাজার ৩০ জন শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মী বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। লক্ষ লক্ষ অভিভাবক, শিক্ষার্থী, জমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্যগণ হতাশায় দিনাতিপাত করছেন। এ বিষয়ে সমাধানের জন্য তারা চারটি দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন।

এগুলো হলো দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পরিচালনা ও সু-সংহতকরণ প্রকল্প (২য় পর্যায়) পূর্বের নাম ও ৪র্থ শ্রেণি পর্যন্ত বহাল রেখে দ্রুত অনুমোদন করা। আসন্ন ঈদুল আযহার পূর্বে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণের বকেয়াসহ জানুয়ারি থেকে ৫ মাসের বেতন ও বোনাস পরিশোধ করা। কর্মরতদের ২য় পর্যায়ে স্ব

সংক্রিয়ভাবে নিয়োগ বহাল এবং প্রকল্পের ১ম পর্যায়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বেতন-বোনাসসহ এক বছরের বকেয়া পরিশোধ করা।

স্মারকলিপি প্রদানের সময় যশোরের ১৬টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়করা উপস্থিত ছিলেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.