Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গবেষণা পদ্ধতি নিয়ে ইতিহাস বিভাগে দিনব্যাপি কর্মশালা

সরকারি মাইকেল মধুসূদন কলেজ
banglarbhoreBy banglarbhoreJune 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

গবেষণার মৌলিক ধারণা, প্রয়োগ ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইতিহাস বিভাগের স্মার্ট ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালায় মূল প্রতিপাদ্য ছিল ‘রিসার্চ মেথোডোলোজি: ধারণা, প্রয়োগ ও বিশ্লেষণ’।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতারের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন দুইজন অভিজ্ঞ রিসোর্স পার্সন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম এবং সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনার ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোকাররম হোসেন।

কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে গবেষণার কাঠামো, গবেষণা প্রশ্ন তৈরি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি, নৈতিক দিক এবং গবেষণাপত্র প্রণয়ন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তাদের মাঝে গবেষণায় উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করেন প্রশিক্ষকগণ।

বিকেলের সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং দুইজন রিসোর্স পার্সনকে নোট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়। শিক্ষার্থীরা প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক ও উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীরা তাদের মতামত প্রদান করা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলেন।

অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর। ইতিহাস ক্লাব ও গ্রীন ক্লাবের সহযোগিতায় আয়োজিত কর্মশালাটি সঞ্চালনা করেন ইতিহাস অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ রায় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন।

আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম ও প্রভাষক হাশেম আলী। কর্মশালায় ৯০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইতিহাস বিভাগে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.