Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে

banglarbhoreBy banglarbhoreJuly 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম  নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাকে ভোট দিলে আপনাদের দাবি পূরণ হবে এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা এখনই সিদ্ধান্ত নিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার নারীদের স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছিল। সামাজিক নিরাপত্তাকে ধূলায় মিশিয়ে দিয়েছিল। শুক্রবার বিকেলে যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মহিলা দল ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা. নাবিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন  বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলাদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন।
প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার সারাদেশকে থমথমে অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল। দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে যারা বিভিন্ন এলাকাকে মুজিবনগর বানিয়েছিল তাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে তারা বিভিন্ন স্থানে নারীদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। ধর্ষণ, নিপীড়ন,  নির্যাতনের মত ন্যাক্কারজনক কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র ও চক্রান্তের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ পুনর্গঠনে  পুরুষদের পাশাপাশি নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে দেশে ৫১ শতাংশ নারী সে দেশে নারীদের সকল ক্ষেত্রে দাবি আদায়ের লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিএনপি নেতা অমিত ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালের ডামি  নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ষোল বছর মানুষ ভোটের অধিকার আদায়ে বহু আন্দোলন সংগ্রাম করেছে। জেল, জুলুম, হত্যা, নির্যাতন সহ্য করে আওয়ামী ফ্যাসিস্ট  সরকারের পতন ঘটিয়েছে। মানুষ এখন নতুন একটি বাংলাদেশের অপেক্ষায় রয়েছে। সেই বাংলাদেশ বিনির্মাণে আগামীর দেশনায়ক তারেক রহমান সংস্কার এবং বিচারের পাশাপাশি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সরকার প্রতিষ্ঠায় সবাইকে একতাবদ্ধ হতে হবে।
এদিকে, যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বেজপাড়ায় অনুষ্ঠিত এ নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

অধিকার নতুন নিশ্চিত বাংলাদেশ বিনির্মাণে ভোটের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.