Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তুলা চাষ বাড়াতে যশোরে ২৬ শ’ কৃষকের মাঝে বিজ সার বিতরণ

banglarbhoreBy banglarbhoreJuly 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

তুলা চাষ বাড়াতে যশোরাঞ্চলে আড়াই হাজারের বেশি চাষিকে প্রণোদনার বিজ, সার ও কিটনাশক দেয়া হচ্ছে।

শনিবার দুপুরে শহরের খয়েরতলা এলাকার কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ কক্ষে ২৬ শ’ কৃষকদের মাঝে বিনামূল্য তুলা চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল বলেন, ‘সাড়ে আট হাজার টাকা মূল্যের সমপরিমাণ উপকরণ কৃষকদের প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। অন্য ফসলের চেয়ে বেশি লাভ না পেলে কেউ চাষ করে না। তুলা চাষে সময় বেশি নিলেও লাভের অংক বেশি। বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদন হয়। তুলা চাষ বাড়ানোর জন্যে সরকার নানামুখি উদ্যোগ নিচ্ছে’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান যশোরের উপ পরিচালক তাসদিকুর রহমান, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে যোগ দেয়া কৃষক আবদুল আলিম বলেন, ১০ বছর পরে গত বছর থেকে আমাদের এলাকায় নতুন করে তুলা চাষ শুরু হয়েছে। অন্য ফসলের মত তুলা বিক্রিতে কোনো সমস্যা নেই। তুলার সূতা তৈরির কারখানার মালিকেরা পরিবেশকের মাধ্যমে বাড়ি থেকেই উৎপাদিত তুলা কিনে নিচ্ছেন। আবার অন্য ফসলের তুলনায় তুলা চাষে পরিচর্যাও কম। তুলার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এসব অনেক সুবিধা আছে। যে কারণে গত বছর প্রথমবার তুলার চাষ করে লাভবান হয়েছি। এ বছর আরো এক বিঘা জমিতে চাষ বাড়াবো’।

গত বছর ৩৩ শতকের এক বিঘা জমিতে কার্পাস তুলা চাষ করে ৪৮ হাজার টাকায় বিক্রি করেন কৃষক আবদুল আলিম। সার, বিজ, বালাইনাশক ছিটানো, শ্রমিক সব মিলিয়ে খরচ হয়েছিলো ১৮ হাজার টাকা। খরচ বাদে তার ৩০ হাজার টাকা লাভ হওয়ায় এ বছর দুই বিঘা জমিতে আবাদের উদ্যোগ নিয়েছেন তিনি। আবদুল আলিমের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার মোহিনীকাঠি গ্রামে।

শুধু আবদুল আলিম না, ওই গ্রামের রবিউল ইসলামও তুলা চাষে লাভবান হয়েছেন। তিনিও এ বছর দেড় বিঘা জমিতে আবাদ করবেন বলে জানিয়েছেন।

যশোরে ২৬ শ’ কৃষকের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.