Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শা সীমান্তে ভারতীয় চিংড়ি রেণু পোনাসহ আটক ১

banglarbhoreBy banglarbhoreJuly 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে ভারতীয় চিংড়ির রেণু পোনা পাচারের সময় একটি পিকআপ ভ্যানসহ জীবন হোসেন (২২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। আটক জীবন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কায়বা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক শিকদার জানান, সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ২২ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে একটি ভলবো পিকআপ ভ্যান আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে ৫০টি টোপ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা পাওয়া যায়।

পরে, চিংড়ির রেণু পোনা ও পিকআপভ্যানসহ পাচারচক্রের সদস্য জীবন হোসেনকে আটক করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত রেণু পোনা ও পিকআপভ্যানটির মোট বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

খুলনা (২১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

আটক ব্যক্তি ও জব্দ মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.