Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১২, ২০২৫

চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদত্যাগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদত্যাগ
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা সংগঠনের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে এ ঘোষণা দেন তারা।

প্রথমে বেলা ১১টার দিকে উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল নাঈম নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে পদত্যাগপত্র করেন। এক ঘণ্টা পর সংগঠনের আরেক নেতা, উপজেলা কমিটির সংগঠক তসলিম মিয়া একইভাবে নিজের পদ ছাড়ার ঘোষণা দেন।

জান্নাতুল নাঈম তার পদত্যাগপত্রে বলেন, “আমি কখনোই জুলাইকে বিক্রি করবো না, প্রশ্নবিদ্ধ করবো না কিংবা ধ্বংস হতে দেবো না।” তিনি জানান, বর্তমানে সময় ও সম্পূর্ণ মনোযোগ রাজনীতিকে দেয়ার সামর্থ্য তার নেই। তিনি সংগঠনের উপজেলা যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের পাশাপাশি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং সুবিধাবাদী রাজনীতিতে থাকবেন না।

অন্যদিকে তসলিম মিয়া তার পদত্যাগপত্রে লেখেন, “রাজনীতি মানেই নিজের ভাইয়ের সাথে নিজের লড়াই, বন্ধুর বিরুদ্ধে বন্ধু। এই লড়াইয়ে থাকার ইচ্ছে বা সামর্থ্য আমার নেই।” তিনি কেবল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় বরং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।

চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.