Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আন্দোলন এখনো শেষ হয়নি : অধ্যাপক নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreJuly 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার স্বাধীনতা হরণ করেছিল। বিএনপি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণ যেদিন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে, সেদিনই আমাদের আন্দোলন শেষ হবে।

শনিবার যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলনে ফ্যাসিবাদ পতনের পর সাময়িক মুক্তি অর্জিত হয়েছে। এখন এটিকে স্থায়ী করতে হবে। তাই আমরা এমনই একটি গণতান্ত্রিক পরিবেশ চায়, যেখানে জনগণ নির্ভয়ে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার সুযোগ পাবে। সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নির্বাচনের কথা বলছে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রকাশ্য মদদে দেশে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল। বিএনপি জনগণের নিরাপদ জীবন নিশ্চিত করতে আন্দোলন করেছে। আমরা মাদক সন্ত্রাস মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। দীর্ঘ ১৬ বছর আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি, এখন এটিকে স্থায়ী করতে হবে। সমাজের সকল স্তরে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। এই দেশে আর কোন দিন ওই সন্ত্রাসীরা ছড়ি ঘোরাতে না পারে। কেউ যেন জনগণের সম্পদ লুন্ঠন করতে না পারে।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের নারী সমাজ বিগত ১৬ বছর গণতান্ত্রিক যোদ্ধাদের আশ্রয় দিয়েছে। এই আন্দোলনে নারী সমাজ যদি সম্পৃক্ত না হতো তাহলে হয়তো ফ্যাসিবাদের পতন হতো না। যে কারণে বিএনপি এই আন্দোলনে নারীর অবদানের স্বীকৃতি দিতে চায়। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশে ও জনগণের উন্নয়নে ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সব সময় জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরী তারেক রহমানও জনগণের চাওয়া পাওয়ার প্রতি সর্বোচ্চ প্রধান্য দেবেন।

নারী নেত্রী ডা. জান্নাতুন নেছা সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাক্কু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.