Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ের জেরে যুবক খুন: র‌্যাবের হাতে আটক ২

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে (ডিভোর্সি বউ) বিয়ে করার জেরে আশরাফুল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯) নামে দুজনকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃত বাপ্পী ষষ্ঠীতলা এলাকার আব্দুল খালেকের ছেলে ও রাজীব হোসেন একই এলাকার আক্তার হোসেনের ছেলে।

রবিবার বিকেলে র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মো. রাসেল এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় রিয়াজ হোসেন বাপ্পী ও তার সহযোগীরা আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত আশরাফুলের স্ত্রী যশোর কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তরা আত্মগোপন করে।

জানা গেছে, নিহত আশরাফুল তার বন্ধু রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়াকে বিয়ে করেছিলেন। বাপ্পী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুমাইয়া কয়েক মাস আগে তাকে তালাক দেন। এরপর সুমাইয়া আশরাফুলকে বিয়ে করলে বাপ্পী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আশরাফুলকে হত্যার পরিকল্পনা করে।

হত্যাকাণ্ডের পরপরই র‌্যাব-৬, যশোর ক্যাম্প অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১১টা ৩৫ মিনিটে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন চারখাম্বার মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পীকে আটক করা হয়। একই দিনে দুপুরের দিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ভোলা ট্যাংক রোড এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাজীব হোসেনকেও আটক করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মো. রাসেল জানান, আটককৃত রিয়াজ হোসেন বাপ্পীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটক ২ খুন বন্ধুর বিয়ের জেরে যশোরে যুবক র‌্যাবের হাতে সাবেক স্ত্রীকে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.