Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভৈরবে নিখোঁজ স্কুলছাত্র জিহাদের মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী স্কুলছাত্র জিহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার সানতলা গ্রামে ভৈরব নদে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুরে সানতলা গ্রামের উজির আলীর ছেলে জিহাদ ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। বন্ধুরা মিলে ব্রিজের ওপর থেকে নদীতে লাফানো শুরু করলে সবাই উঠে এলেও জিহাদ ভেসে ওঠেনি। তার বন্ধুরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পরও জিহাদের সন্ধান না পাওয়ায় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে আসা দল বিকাল ৫টার পর উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান স্থগিত করা হয়।

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় তারা উদ্ধার অভিযান শেষ করেছিলেন। রোববার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছুক্ষণ পরেই তাদের দলের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

সকাল ৯টার দিকে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধারের খবর পেয়ে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.