Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৩, ২০২৫

কেন্দ্র কর্মকর্তাদের ভুলে রসায়নে ফেল করা সেই ৪৮ শিক্ষার্থীই উত্তীর্ণ

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
কেন্দ্র কর্মকর্তাদের ভুলে রসায়নে ফেল করা সেই ৪৮ শিক্ষার্থীই উত্তীর্ণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শিক্ষাবোর্ডের অধীনে যশোর সদর উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের ভুলে ৪৮জন পরীক্ষার্থীর রসায়ন বিষয়ে ফেল দেখানো হয়েছিল। তিনদিন পর সংশোধিত ফলাফলে তাদের অনেকেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষার ফল যোগ না হওয়ায় তাদেরকে ফেল দেখানো হয়েছিল। পরবর্তীতে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে রোববার সংশোধিত ফল প্রকাশ করা হয়। সংশোধিত ফলে তারা রসায়ন বিষয়ে উত্তীর্ণ হওয়ায় সামগ্রিক ফলাফলেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

তাদেরই একজন সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মিয়ারাজ ইসলাম। তিনি জানান, জিপিএ-৫ হবে এমন আত্মবিশ্বাস ছিল আমার। কিন্তু বৃহস্পতিবার (১০ জুলাই) ঘোষিত ফলাফলে ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫, একটিতে এ গ্রেড ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হিসেবে ফল আসে। আজ (রোববার) শিক্ষাবোর্ডের ফল সংশোধনীতে জিপিএ-৫ এসেছে। এই কয়দিন তার বাবা-মাসহ পরিবারের কারো খাওয়া-ঘুম ছিলো না। বাড়ির সবার মন খারাপ ছিলো। এখন জিপিএ ৫ পেয়ে তার বাড়ির সবাই খুব খুশি’।

জানা যায়, যশোর সদরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ বছর ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৪৮জন। বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্র সচিবের কাছে জানতে চাওয়া হয়। তখন কেন্দ্র সচিব মো. খান জাহান আলী ফল সংশোধনের জন্যে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন। বোর্ডে যাচাই করে দেখা যায় ওই শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে ব্যবহারিক নম্বর যোগ হয়নি। এরপর কেন্দ্র থেকে পাঠানো ব্যবহারিক বিষয়ের নম্বর যোগ করে রোববার সংশোধিত ফলাফল ঘোষণা করা হয়।

কেন্দ্র সচিব খান জাহান আলী বলেন, ‘কি কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ে অকৃতকার্য এলো তা আমরা বুঝতে পারিনি। ফল সংশোধনের ব্যবস্থা নেয়ার জন্যে আবেদন করার পর আজ শিক্ষাবোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের প্রাকটিক্যাল (ব্যবহারিক) পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এজন্যে ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এমনটা হয়েছে। আজ তাদের ফল সংশোধন করে দেয়া হয়েছে।

কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্যে কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কেন্দ্র কর্মকর্তাদের ভুলে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.