Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

নিয়ম-নীতি না মানায় কালীগঞ্জ মোটর মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার খুলনা বিভাগের ১০ জেলার ২৫ টি সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ বক্তব্য দেন।

যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির যশোর জেলা সভাপতি পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ আল লতিফ খোকা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম, বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি রবিউল ইসলাম রবি, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী পাপ্পু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন, সহসাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফুলু, কোটচাঁদপুর কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, চুয়াডাঙ্গার সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, চৌগাছার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মহেশপুরের সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক সোমেন কুমার নাথ, খাজুরা মালিক সমিতির সভাপতি তারেক হোসেন, কেশবপুর কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

উল্লেখ্য ঢাকা মেট্রো ব ১৪-৫৫১৪ নাম্বারের যশোর বিনিবাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জের সভাপতি ফরিদ উদ্দিন অবৈধভাবে আটকে রাখেন। এ ঘটনায় নেতৃবৃন্দ তার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কালীগঞ্জের রোডে যশোর মিনিবাস মালিক সমিতির কোন বাস চলাচল করতে দেবেন না বলে জানান।
##

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.