Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

banglarbhoreBy banglarbhoreOctober 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকদের ৪৫% বাড়ি ভাড়া প্রদান, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করা, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলসহ প্রাপ্য সকল সুবিধা প্রদানের দাবি করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় যুক্ত করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু শিক্ষকরা বেতন-ভাতা ও সুবিধাবঞ্চিত থেকে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস জলিল, সহ-সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, সহ-সভাপতি আধ্যাপক আব্দুল ওয়ারেছ, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা ভিত্তিক দায়িত্বশীল – সদর উপজেলার অধ্যাপক বখতিয়ার উদ্দিন, কলারোয়া উপজেলার অধ্যাপক শাহজাহান কবির, দেবহাটা উপজেলার মাওলানা দেলোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলার অধ্যাপক ড. মিজানুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার গোলাম কিবরিয়া প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.