Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিটিএইচ স্পেলিং বি ঘিরে উৎসবের আবহ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে বিটিএইচ স্পেলিং বি ঘিরে উৎসবের আবহ
Share
Facebook Twitter LinkedIn

দক্ষতায় কারো চাইতে কেউ কম না। কাগজের তৈরি একটি বাক্স থেকে তোলার পর; চিরকুটে লেখা শব্দটি মাইক্রোফোনে বলার সাথে সাথেই-সেটির বানান নির্ভুলভাবে অবলিলায় বলে দিচ্ছে একেকজন প্রতিযোগী। শুদ্ধ উচ্চারণে, আকর্ষণীয় ভঙ্গিতে ও অনন্য দক্ষতায় বানান যুদ্ধে জয়ী হতে চলে শিশু শিক্ষার্থীদের তুমুল লড়াই। বাংলা, ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন শব্দের শুদ্ধ বানান বলার এমন লড়াইয়ের দৃশ্য যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোম’র।

কার্তিকের পড়ন্ত বিকেল তখন ম্রিয়মাণ রোদে সন্ধ্যা অভিমুখী। শিশুদের ব্যতিক্রমী এই স্কুল জুড়ে বানান যুদ্ধ ঘিরে কঁচিকাঁচাদের শোরগোল। যত কঠিন শব্দের বেড়াজাল-ই সামনে আসছে না কেন, তাতে কারোর যেন ‘কুছ পরোয়া নেহি’- এমন ভাবখানা সবার। খুব স্মার্টলি ঝটপট- এ বর্ণের সে বর্ণের পাশে আকার একার লাগিয়ে বলে দিচ্ছে- প্রতিযোগিতায় জানতে চাওয়া শব্দের বানানটি।

শনিবার ‘বিটিএইচ স্পেলিং বি’ শীর্ষক এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপ থেকে স্কুলটির ৩৩শিক্ষার্থী অংশ নেয়। এতে বিজয়ী হয়েছে স্কুলটির নার্সারির শিক্ষার্থী সামিন আহমদ সাফওয়ান। ফার্স্ট রানার আপ হয়েছে জারিফ ইসলাম ও সেকেন্ড রানার আপ আবরার রহমান জিসান। প্রতিযোগিতায় বিচারিক দায়িত্ব পালন করেন সাংবাদিক সালমান হাসান রাজিব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলটির অধ্যক্ষ আলী আজম টিটো।-সংবাদ বিজ্ঞপ্তি

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.