Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৬, ২০২৫

যশোরে ধুমধামে হরিজনদের সূর্যপূজা উদযাপিত

আলো ঝলমলে লালদিঘীর পাড়ে শত শত ভক্তের ভিড়
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ধুমধামে হরিজনদের সূর্যপূজা উদযাপিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরে হরিজন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূর্য পূজা বা ছট পূজা উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের লালদিঘীর পাড়ে এই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথির সন্ধ্যা থেকেই এই পূজার বিশেষ পর্ব শুরু হয়ে যায়। শত শত ভক্ত-অনুরাগী তাদের নিজস্ব ধর্মীয় রীতিতে সূর্য দেবের আরাধনা করেন এবং মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা জানান।

পূজা উপলক্ষে লালদিঘীর পাড় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষের পদচারণায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বর্ণিল সাজসজ্জা, আলো ঝলমলে পরিবেশ এবং আতশবাজির শব্দে পুরো এলাকাটি আনন্দমুখর হয়ে ওঠে। পূণ্যার্থীরা উপবাস থেকে পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে দিঘির জলে নেমে সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন।

এই ধর্মীয় অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সভাপতি পান্না লাল, সাধারণ সম্পাদক দেবলীয়া হরিজন, গ্রাম পূজা কমিটির সভাপতি মতি লাল, সাধারণ সম্পাদক স্বপন হরিজন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হরিজন প্রমুখ। নেতৃবৃন্দ জানান, এই পূজা হরিজন ও রবিদাস সম্প্রদায়ের একটি অন্যতম বড় উৎসব, যা প্রতি বছর কালীপূজার পর অনুষ্ঠিত হয়। এই পূজা তাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।

আগামীকাল ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তিন দিনব্যাপি এই পূজার সমাপ্তি ঘটবে।

উদযাপিত যশোর লালদিঘী সূর্যপূজা হরিজন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.