Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত : আশিক ইকবাল

যশোরে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
banglarbhoreBy banglarbhoreOctober 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গণমানুষের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে যশোরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের চৌরাস্তা এলাকায় জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

গণঅধিকার পরিষদ যশোর জেলার সভাপতি এবং যশোর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে আশিক ইকবাল বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের এই সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এবিএম আশিকুর রহমান বলেন, গণঅধিকার পরিষদ সব সময় জনগণের পাশে আছে। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সেই লক্ষ্যেই আমাদের সংগ্রাম চলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ যশোর জেলার সহ-সভাপতি আবুল কালাম গাজী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক শান্ত খাঁন, দপ্তর সম্পাদক মহিন পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ ও সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন এবং যুব অধিকার পরিষদ যশোর জেলার সাবেক সভাপতি রুবেল শেখ, সাবেক সাধারণ সম্পাদক মিলন শেখ, সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুন্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সকলেই তাদের বক্তব্যে গণঅধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়া, জনগণকে দেশের সামগ্রিক কল্যাণে একসাথে কাজ করার জন্য উৎসাহিত করেন।

অধিকার আদায় আশিক ইকবাল উদযাপিত গণঅধিকার পরিষদ জনগণ প্রতিষ্ঠাবার্ষিকী যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    September 30, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.