Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থীর শ্লীলতাহানী : বহিস্কার দাবিতে শার্শায় বিক্ষোভ-সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
শিক্ষার্থীর শ্লীলতাহানী : বহিস্কার দাবিতে শার্শায় বিক্ষোভ-সড়ক অবরোধ
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

বুধবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে শত শত শিক্ষার্থী বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বহিস্কার করে। তারপর হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকের মতো। তার কাছ থেকে এমন অনৈতিক আচরণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক। আমরা তার স্থায়ী বহিস্কার এবং আইনি ব্যবস্থার দাবি জানাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.