Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

banglarbhoreBy banglarbhore30 October, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের হোটেল ওরিয়নে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি পত্রিকার দীর্ঘ পথচলায় পাঠক ও শুভাকাক্সক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পত্রিকাটির সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যে পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতিচারণ করেন। তিনি লোকসমাজের দীর্ঘ পথচলার নানা কষ্ট ও সংগ্রামের কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

আলোচনা সভার পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জ্ঞাপনকারী সংগঠনসমূহের মধ্যে দৈনিক বাংলার ভোর, গ্রামের কাগজ, কল্যাণ, স্পন্দন, সমাজের কথা, সুবর্ণভূমি সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন। সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন যশোর, সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের নেতৃত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনের নেতৃত্বে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক রফিকুল হাসান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে অংশ নেন।

এই আয়োজনের মাধ্যমে দৈনিক লোকসমাজ তার গৌরবময় ৩০ বছরের পথচলাকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

উদযাপিত দৈনিক লোকসমাজ প্রতিষ্ঠাবার্ষিকী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.