Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ গুণীজনকে সম্মাননা দিল ব্যঞ্জন থিয়েটার

banglarbhoreBy banglarbhore31 October, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অন্যতম সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন থিয়েটার যশোরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সময়ে ভূমিকা রাখা ৬ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এসব গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত ৬ গুণীজন হলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আব্দুর রহমান কিনা ও নড়াইলের চিত্রকর এসএম আলী আজগর রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। ব্যাঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘গুণীজনদের স্বীকৃতি প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।

সংস্কৃতিকর্মীরা কিছু পাওয়ার আশায় কাজ করে না। কিন্তু দেশ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন স্বীকৃতি দেয়া হয়, সেটা আক্ষরিক অর্থেই আনন্দ দেয় কর্মীদের। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান। সংস্কৃতিচর্চা এবং গুণীজনদের সম্মানিত করার এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

গুণীজন প্রতিষ্ঠাবার্ষিকী ব্যঞ্জন থিয়েটার সম্মাননা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.