Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
  • পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক এমপি কাজী নাবিলের শত একর জমি ক্রোক ও ২২ কোটি টাকা অবরুদ্ধ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৯, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
সাবেক এমপি কাজী নাবিলের শত একর জমি ক্রোক ও ২২ কোটি টাকা অবরুদ্ধ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের প্রায় ১০০ একর জমি ক্রোক এবং ২২ কোটি টাকার হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

কাজী নাবিলের ক্রোক করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডি আবাসিক এলাকার ১১ শতাংশ জমিসহ ছয় তলা ভবন, যার মূল্য ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার টাকা; গুলশান মডেল টাউনের একটি ফ্ল্যাট, যার মূল্য ৪ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৮৬৫ টাকা; ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুরের ১৯৫ দশমিক ২১ শতাংশ জমি, যার মূল্য ৬৭ লাখ টাকা।

এছাড়া যশোর কেশবপুরের ৬ দশমিক ১ একর, খুলনার বিভিন্ন মৌজার ২৮ দশমিক ৯৭ একর, পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার ৫৪ দশমিক ৪৮ একর ও পঞ্চগড় সদরের ১০ দশমিক ৭ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রোকের পাশাপাশি কাজী নাবিলের ৩৬টি কোম্পানির শেয়ার এবং ২৬টি ব্যাংক হিসাবের ২২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩২১ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন।

দুদকের আবেদনে বলা হয়, জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এই অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় গত ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেছে দুদক।

মামলা তদন্তকালীন তাঁর স্থাবর ও অস্থাবর যেসব সম্পদের সন্ধান পাওয়া গেছে সেগুলো ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন। কারণ দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, এসব স্থাবর ও অস্থাবর সম্পদ তিনি বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। যদি তাই হয় তাহলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে এবং অবৈধ সম্পদ তিনি অন্যত্র সরিয়ে ফেললে রাষ্ট্রের ক্ষতি হবে।

এমতাবস্থায়, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন। এদিকে একই তদন্ত কর্মকর্তা কাজী নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

অবরুদ্ধ কাজী নাবিল জমি ক্রোক সাবেক এমপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.