Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৩, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
করসহ পৌরসভার নিপীড়নের বিরুদ্ধে পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের রবীন্দ্রনাথ সড়কের নতুন বাজার এলাকায় নান্নু চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাস্টে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, যশোর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বর্তমানে সেটি জনস্বার্থ বিমুখ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কর বৃদ্ধির হার বা সময়সীমা নিয়ে কোন নীতিমালা না করে তারা ইচ্ছা মাফিক এ্যাসেসমেন্ট ও কর নির্ধারণ করছে। পরবর্তীতে কোন কোন নাগরিককে রিভিউ বোর্ড ডেকে গোপন লেনদেনের মাধ্যমে সমাধা করা হচ্ছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ি জন্ম নিবন্ধন ফি ৫০ টাকার স্থলে অধিক টাকা আদায়সহ বানান ভুলের ফাঁদে ফেলে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। পৌরসভায় যেকোন কাজে গেলেই তার আবেদন ফি নেয়া হচ্ছে ৫০ টাকা। নাগরিকদের দেয়া করে ১০ ভাগ পানি কর থাকলেও আলাদাভাবে পানির বিল দিতে হয়। ইতিপূর্বে পানির বিল ২০ টাকা বৃদ্ধি করা হলেও পানির গুণগত মান বা সরবরাহের গতি বাড়েনি। এর মধ্যে নতুন করে পানির বিল বৃদ্ধি ও সাবমার্সিবল পাম্পের উপর অযৌক্তিকভাবে বিল নির্ধারণের পাঁয়তারা চলছে।

পৌর এলাকার ময়লা আবর্জনা সঠিকভাবে পরিস্কার পরিচ্ছন্ন না করেই পয়ঃপ্রণালি ও পরিচ্ছন্ন কর আদায় করা হলেও অনেক এলাকায় নেই ডাস্টবিন। অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য। বৃষ্টিতে অনেক এলাকা জলাবদ্ধ হয়ে থাকে। পাড়া মহল্লার অনেক সড়কে বাতি নেই।

তারা ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করেছে যা অস্বাভাবিক। এছাড়া বাড়ি তৈরির প্লান পাস করাতে গেলে হয়রানি ও দীর্ঘসূত্রিতার বেড়াজালে ফেলে টাকা আদায় করা হয়। পৌরসভার উদাসীনতায় একে একে সংশ্লিষ্ট এলাকার সকল পুকুর জলাশয় ভরাট করা হচ্ছে।

কিন্তু দুঃখের বিষয় পৌর প্রশাসন নাগরিকদের এসব সমস্যার সমাধানে গুরুত্ব দিচ্ছে না। পৌর নাগরিক কমিটি যশোরের নেতৃবৃন্দ এ সময় সকলকে ঐকবদ্ধ হয়ে পাড়া মহল্লায় নাগরিক কমিটি গঠনের আহবান জানান।

নাগরিক কমিটি পৌর যশোর সভা অনুষ্ঠিত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.