Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে রাজনৈতিক মামলায় চালান

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শার পাকশিয়া বাজারের কাপড়ের ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজকে (৩০) দোকান থেকে তুলে নিয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা না থাকলেও তাকে শ্রেফ হয়রানি ও সম্মানহানির জন্য মঙ্গলবার রাজনৈতিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাবিবুর রহমান সবুজ শালকোনা গ্রামের বাসিন্দা।

সূত্র মতে, হাবিবুর রহমান সবুজ শার্শার পাকশিয়া বাজারে কাপড়ের দোকানদার। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে ব্যবসা করছেন। প্রতিদিনের মতো সোমবার দোকানে বেচাকেনা করছিলেন। এদিন সন্ধ্যায় পুলিশ তার দোকানে গিয়ে কথা আছে বলে ডেকে নিয়ে প্রথমে গোড়পাড়া ফাঁড়ি ও পরে শার্শা থানায় নেয়। পরিবারের পক্ষ থেকে ভাই তবিবর রহমান পুলিশের সাথে যোগাযোগ করেন। এসময় পুলিশ কর্মকর্তারা আশ্বস্ত করে বলেন, তিনি এজাহারভুক্ত কোন আসামি নয়। তাকে সন্দেহমূলক ডাকা হয়েছে। পরদিন সকালে একটি রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অথচ হাবিবুর রহমান সবুজ কোন রাজনীতির সাথে জড়িত নয়। কোন পদেও নেই। শার্শার পান্তাপাড়ার যে ঘটনায় তাকে আটক দেখানো হয়েছে সেটা তার বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে।

শার্শা থানার এসআই হয়রত আলী যিনি ওই মামলার তদন্তে রয়েছেন তিনি বলেন, বর্তমানে দেশ কিভাবে চলছে বোঝেন তো। আমাদের কিছুই করার নেই।

হাবিবুর রহমান সবুজকে আটকের পর থেকে তার ভাই তবিবর রহমান শার্শার ওসি আব্দুল আলিম, এসআই হয়রত এবং গোড়পাড়া ফাঁড়ির এসআই জামিউরের সাথে যোগাযোগ করেন। কিন্তু হাবিবুর রহমান সবুজ এজাহারভুক্ত আসামি না হলেও তাকে রাজনৈতিক মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকশিয়া বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ী ইমামুল হোসেন বলেন, হাবিবুর রহমান সবুজ নিরীহ মানুষ। ব্যবসা করেন। তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো দুঃখজনক।

অন্যদিকে, যে রাজনৈতিক সংগঠনের কথা বলা হচ্ছে শার্শা উপজেলা ও ডিহি ইউনিয়নে তার কমিটি নেই বহু বছর।

আওয়ামী লীগের কোন্দলকে কেন্দ্র করে সেই সংগঠনের কমিটি দেয়া হয়নি অন্তত ৮ বছর। অথচ পুলিশ তাকে আজগুবিভাবে কমিটির যুগ্ম সম্পাদক উল্লেখ করেছে। এটা স্রেফ হয়রানি করার উদ্দেশ্যে বলে সচেতনমহল মনে করছেন।

দোকান ব্যবসায়ী মামলা রাজনৈতিক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.