Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
  • পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের নতুন জেলা প্রশাসকের যোগদান

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৮, ২০২৫Updated:নভেম্বর ১৮, ২০২৫No Comments২৪ Views
Facebook Twitter WhatsApp
যশোরের নতুন জেলা প্রশাসকের যোগদান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তার পিতা বিশিষ্ট চিকিৎসক ডা. সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকায় একজন সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবে ব্যাপক সুপরিচিত। তার মাও শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ ছিলেন। যিনি প্রায় এক বছর আগে মৃত্যুবরণ করেন।
পারিবারিক পরিমণ্ডলে তার বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে এবং আপন মামা: ছিরু মিয়া মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৭তম বিসিএস-এর এই কর্মকর্তা ইতিপূর্বে ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তার কর্মজীবনে তিনি এডিসি (জেনারেল ও রাজস্ব) রাজবাড়ী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ডুমুরিয়া (খুলনা) ও বাঘারপাড়া (যশোর), এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (মান্দা, নওগাঁ), এনডিসি (নওগাঁ), এডিএম (রাজবাড়ী), জেল সুপার, এলএও, এসি (কন), আরআরডিসি, ট্রেজারি অফিসার ও ডিআরআরও হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে সমাদৃত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে, যশোরের বদলিকৃত জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

জেলা প্রশাসক নতুন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.