Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
  • কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
  • সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই কূল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছেন না অনেকে : এটিএম আজহারুল ইসলাম

যশোরের চৌগাছায় জামায়াত ইসলামীর জনসভা
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
দুই কূল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছেন না অনেকে : এটিএম আজহারুল ইসলাম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জামায়াত ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতে ইসলামী নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কূলই হারাবেন। আমাদের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষকে সেবা করতে। আপনারা তাকে বিজয়ী করুন। রোববার বিকেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতি মুক্ত করবে। এ দেশটা গরীব দেশ না, সম্পদশালী দেশ। আমাদের দেশে চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি বলেন, আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। একটি না তিনটি ফাঁসি। ২৪’র আন্দোলনে, অনেকে বলেন ২য় স্বাধীনতা। সেই আন্দোলনের পরে আমি মুক্ত হয়েছি। অনেকেই বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আপনারা দুর্নীতি করবেন না তার প্রমাণ কি? আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন সেখানে সবাই খুঁজেও কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ৩ থেকে ৫ বছরের মধ্যে বেকারত্ব দূর করবো। দেশে বছরে ৫০ হাজার কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে।

জামায়াতের নায়েবে এই আমীর একটি রাজনৈতিক দলকে সমালোচনা করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত শিবিরকে দায়ি করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে। আমরা পরিস্কার বলতে চাই আমরা কারও উপর হামলা করবো না। তবে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবে না। তিনি বলেন, যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে। আপনাদেরও দুই হাত আছে। আমরা প্রতিহত করবো।’

চৌগাছা উপজেলার জামায়াতের আমীর গোলাম মোর্শেদের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নূরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দীনের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, যশোর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর আদ্ দ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশের-কুষ্টিয়া অঞ্চল পরিচালক যশোর-১ (শার্শা) আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর জেলা আমীর ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালেব, শার্শা উপজেলা আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা কামিল মাদরাসা মসজিদের খতিব মাওলানা আলী আকবার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, চৌগাছা আদর্শ সাথী শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ।

চৌগাছা জনসভা জামায়াত ইসলামী যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল

এপ্রিল ২০, ২০২৬

যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.