Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক বছরেও মুছে যায়নি সাগরের শূন্যতা
  • যশোরে জুলাই যোদ্ধাদের ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
  • বর্ষীয়ান রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজেদ আলী মোড়ল আর নেই
  • তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ষীয়ান রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজেদ আলী মোড়ল আর নেই

বিভিন্ন মহলের শোক প্রকাশ
banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক :
যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাদ এশা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

১৯৪৬ সালে জন্মগ্রহণ নেয়া ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, ক্রীড়া, স্কাউটিং, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ক্রীড়াঙ্গনে তিনি যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া জেলা অ্যাথলেটিক্স কমিটির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্কাউট আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুলনা অঞ্চলের স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটসের অ্যাডভান্সড লিডার ট্রেইনার (এএলটি) এবং যশোর জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সাল থেকে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুলেরহাট ঈদগাহ ও মসজিদের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে চাঁচড়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

এক বছরেও মুছে যায়নি সাগরের শূন্যতা

August 5, 2026

যশোরে জুলাই যোদ্ধাদের ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

August 5, 2026

তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

August 3, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.