Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জুলাই যোদ্ধাদের ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন, যশোর জেলা। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক এবি আহাদ হোসাইন। তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং গণঅভ্যুত্থানের গণআকাক্সক্ষা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, সারা দেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিরোধী দলকে দমন করার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে এসে জুলাইয়ের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার পরিবেশ তৈরিরও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও যারা পরবর্তীতে শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কিন্তু ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের শহীদ পরিবারের মতো সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং দেশের মানুষের সম্মিলিত বিজয় উল্লেখ করে সংগঠনটি দাবি জানায়, কোনো দল যেন এককভাবে এ আন্দোলনের কৃতিত্ব দাবি করতে না পারে, সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের গেজেট পুনরায় যাচাই করে প্রকৃত যোদ্ধা ও শহীদদের নাম অন্তর্ভুক্ত এবং অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, সেই আকাক্সক্ষা বাস্তবায়নে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দ্রুত স্বীকৃতি, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ সময় ভুয়া তালিকা অন্তর্ভুক্তির আশঙ্কার কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, অতীতে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তির অভিযোগ ছিল, তেমনি জুলাই আন্দোলনের ক্ষেত্রেও যাতে ভুয়া ব্যক্তি বা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পৃক্ত কেউ তালিকাভুক্ত হতে না পারে, সে জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। সংবাদমাধ্যম, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে প্রকৃত জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়নের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখার সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব।

এছাড়া শহীদ আব্দুল্লাহ ইবনের মা রওশন আরা, শহীদ আবরার মাসনুন নীলের মা জেসমিন আক্তার, মাহির বাবা শাহি দুর রহমান, তারেকের শশুর মাহমুদুল হাসান, নুর হোসেন শিহাব তৌকি, ইমন বিশ্বাস মাহফুজুর রহমান মাহিন্দ্র, আবিদ হাসানসহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.