ঝিকরগাছা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে ব্রিজের মুখ সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, শূরা সদস্য মাওলানা আরশাদুল আলম ও জয়নাল আবেদীন, সেক্রেটারি নজরুল ইসলাম খান প্রমুখ।

অন্যদিকে সকালে ঝিকরগাছা মহিলা কলেজে গণঅভ্যুত্থান দিবস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান পালিত হয়। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, আমিনুর রহমান, জাহাঙ্গীর কবির, সাহারা ইয়াসমিন, আতিয়ার রহমান, আলমগীর কবির প্রমুখ।

