Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৫

মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তের আগুন

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তের আগুন
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও  জেলা রেজিস্ট্রি অফিসের মধ্যে দলিল লেখকদের  তিনটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতের আঁধারে কে বা কারা  আগুন দিয়ে পালিয়ে যায়।
জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পুড়ে যাওয়া ভুক্তভোগী ঘরের মালিকরা হলেন, স্ট্যাম্প ভেন্ডার শফিকুল ইসলাম, দলিল বাহারুল ইসলাম ও এনামুল ইসলাম।

জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪ টার দিকে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ভোর ছয়টার দিকে  খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনে পুড়ে গেছে আমার ঘরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি খাতা, স্ট্যাম্প ভেন্ডার, দলিলপত্র, রশিদ সব পুড়ে গেছে। এটি একটি নাশকতামূলক কর্মকাণ্ড।
দলিল লেখক বাহারুল ইসলাম জানান, ভোরে কে বা কারা আমার ঘরে আগুন দেয়।  আগুনে ঘরের মধ্যে থাকা  রেজিস্ট্রি অফিস থেকে তোলা ১৫০ দলিল, দলিলের আড়াইশত টিকিট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দলিল লেখক এনামুল জানান, আমি ভোরে খবর পেয়ে বাড়ি থেকে ছুটে এসে দেখি আমার ঘরের টিন গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে।  আমি প্রশাসনের কাছে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবি জানাচ্ছি।
অপরদিকে, মাগুরা সদর উপজেলার সহকারী ভূমি অফিসে শনিবার ভোর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে অফিসের ভিতরে থাকা কম্পিউটার, স্ক্যানার, গুরুত্বপূর্ণ দলিল, সরকারি কাগজপত্র ও ও আসবাবপত্র পুড়ে গেছে।

সদর উপজেলা  ভূমি অফিসের নাইট গার্ড মাসুদ জানান, আমি রাতে দ্বিতীয় তলায় ঘুমিয়েছিলাম। আগুনের শব্দ শুনে জেগে উঠি। তখন রাত সাড়ে তিনটা। আগুন লাগার পর ফায়ার সার্ভিসে খবর দিই।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা আসমা খাতুন জানান, ঘটনাটি শোনার পর আমি সকালে অফিসে এসে দেখি আমার নিচতলার অফিসের কম্পিউটার গুরুত্বপূর্ণ দলিল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমান সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে শনিবার সকালে ভূমি অফিস কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, আমি ঘটনাটি শোনার পর  সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছি। এ অফিসের নিচ তলার কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এই আগুনে  অফিসের কম্পিউটার আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ঘটনায় তদন্ত চলছে। সার্বিক বিষয় তদন্ত শেষ পুরো ঘটনাটি জানতে পারব এবং এ ঘটনার সাথে  জড়িতদের ধরার জন্য পুলিশ কাজ করবে।

অফিস. দুর্বৃত্ত আগুন ভূমি মাগুরা রেজিস্ট্রি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.