Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ
  • বেলতলা বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস উদযাপন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৭, ২০২৫No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস উদযাপন
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে মাগুরায় পালিত হয়েছে মাগুরা মুক্ত দিবস। ৭ ডিসেম্বর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচি গ্রহণ করে।

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, সিভিল সার্জন ডা. শামীম কবির, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন প্রমুখ।

দুপুরে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা ওয়ালিয়র রহমান, সহ-সভাপতি শামীম খান, আলোক বোস, অ্যাড. সঞ্জয় রায় চৌধুরী, সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়।

এর আগে ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্রবাহিনীর বিমান হামলা এবং স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণের মুখে পাক সেনারা মাগুরা ত্যাগ করতে বাধ্য হয়।

৭ ডিসেম্বর ভোরে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তিবাহিনী বিজয়ের পতাকা নিয়ে মাগুরা শহরে প্রবেশ করে।

উদযাপন মাগুরা মুক্ত দিবস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ

জুন ১, ২০২৬

বেলতলা বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ

জুন ১, ২০২৬

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.