Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালুর উদ্যোগ : মুস্তাফিজুর রহমান

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের বর্তমান শয্যা সংখ্যা ৩০০ থেকে ৫০০ তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। শনিবার যশোর জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমান বলেন, সরকারের অস্তিত্ব টিকে থাকে জনগণের সেবা প্রদানের মাধ্যমে। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালু করতে কী কী প্রয়োজন, সেগুলো নিশ্চিত করার জন্যই এই পরিদর্শন। সিসিইউ দ্রুত চালু করা এবং প্রধানমন্ত্রী যাতে এটি উদ্বোধন করতে পারেন, সে বিষয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, যশোর জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ৩০০ থেকে ৫০০ তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনী উদ্যোগ নেয়া হচ্ছে।

হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের বিভিন্ন সময়ে অনিয়মে জড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি হাসপাতাল প্রশাসন খতিয়ে দেখবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা হাসপাতালের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের সম্ভাব্য ব্যয় এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন যুগ্ম সচিব। একই সঙ্গে এসব ইউনিটের কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও আহসান কবির বাপ্পি, আরএমও হাবিবা সিদ্দিকা ফুয়ারা, চক্ষু বিশেষজ্ঞ হিমাদ্রী শেখর সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.