বাংলার ভোর প্রতিবেদক :
সুলতান শিশুদের ভালোবাসতেন, তেমনি প্রকৃতি ও কৃষককে ভালোবাসতেন। তাই শিশুদের সংস্কৃতি এবং খেলাধুলায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। যাতে আগামীর বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গঠনে শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিবর্তন যশোর পরিচালিত চারুকলা শিক্ষালয় ‘আনন্দ বাড়ি’র আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এস. এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
সপ্তর্ষী দাস শীলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাশার সাইফুদৌলা ও অর্চনা বিশ্বাস।
এ সময় দৈনিক বাংলার ভোর এর উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, যশোর ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সহ সভাপতি সানোয়ার আলম খান দুলু, লাইব্রেরি সম্পাদক জুলফিকার আলী মাসুম, ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সাবু, নির্বাহী সদস্য হাচিনুর রহমান, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সংস্কৃতিজন তরিকুল ইসলাম তারু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন নেতৃবৃন্দ।

