Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
  • অভয়নগরে প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা, আটক ৩
  • বাংলাদেশের হয়ে বড় মঞ্চে খেলতে চান অ্যাডাম আব্বাস
  • নতুন ঘরে ওঠা হলো না দম্পতির সড়কেই ঝরল প্রাণ
  • প্রভাতী ট্রেনসহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি
  • যশোরে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

লোহাগড়ায় অবিরাম বর্ষণ ও জলাবদ্ধতায় আউশ ক্ষেতের ব্যাপক ক্ষতি

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলে লোহাগড়ায় অবিরাম বর্ষণ আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিভিন্ন বিলে আউশ ধান নষ্ট হয়ে গেছে।পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ আটকে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি এবং রক্ষণাবেক্ষণের অভাবে খাল-নালা ভরাট হয়ে এই বিপর্যয় ঘটেছে। একারনে শত শত কৃষক চরম লোকসানের আশংকায় রয়েছে।

রোববার লোহাগড়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। স্থানীয় জাতের ‘রাতুল আউশ’ চাষের জন্য এ সকল বিল অত্যন্ত উপযোগী। পানি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এ ধানের গাছ দ্রুত বেড়ে ওঠে। বিগত বছর গুলোতে সহনীয় বৃষ্টিপাতের কারণে রাতুল ধানের বাম্পার ফলন হয়েছে।

কৃষক মফিজুর রহমান জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ে শুরু থেকে টানা বৃষ্টিতে বিলের নিচু জমিগুলো হঠাৎ জলমগ্ন হয়ে পড়ে। অপরিকল্পিত মাছের ঘেরের কারণে পানি সরার পথ অবরুদ্ধ থাকায় দীর্ঘদিন ধান গাছগুলো পানির নিচে তলিয়ে থাকে এবং একপর্যায়ে পচে নষ্ট হয়ে গেছে একারনে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

মরিচপাশা গ্রামের কৃষক মিলু জানান, জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে অপরিকল্পিত ঘের অপসারণ করে অবরদ্ধ খাল-নালা পুনরুদ্ধার এবং নদীর সঙ্গে সংযোগ খালগুলো পুনঃখনন করা জরুরি।

লোহাগড়া উপজেলা কৃষি ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনমুন সাহা বলেন,অধিকাংশ বিলের উপরিভাগের ধান রক্ষা পেলেও নিচু এলাকার সিংহভাগ ফসলই ক্ষতিগ্রস্থ হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে কৃষি বিভাগ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার

August 10, 2026

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০

August 10, 2026

কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.