বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় দিনমজুর এনামুল ইসলামের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে আল মামুন ফাউন্ডেশন।
খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রোববার দুপুরে এনামুল ইসলামের বাড়িতে সেলাই মেশিনটি পৌঁছে দেওয়া হয়।
সেলাই মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য তৌফিকুর রহমান সোহেল, আরশাদ আলী, সাইদুর রহমান, ইয়াসিন আলীসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এনামুল ইসলামের পরিবারের জন্য সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারের সদস্যরা সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন এবং ধীরে ধীরে তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

