মাগুরা সংবাদদাতা :
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির, উপস্থাপনায় ছিলেন জিল্লুর রহমান সিভিল সার্জন অফিস। প্রেজেন্টেশনে ছিলেন ডাক্তার দেবপ্রিয়া সরকার।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলম এবং ইসলামী ফাউন্ডেশন মাগুরা শাখার উপপরিচালক সজীব উল্লাহ ফরহাদসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ পান বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এতে শিশুর সুস্থ বেড়ে ওঠার পাশাপাশি মায়ের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. সুরভী আক্তার।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মাগুরায়ও সপ্তাহব্যাপী আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
শিরোনাম:
- ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
- যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
- লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
- জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
- মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
- যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
- যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
- যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)

