লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ বিদ্যাল্যের শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে প্রধান অতিথি ড. মোহাম্মদ আবদুল ছালাম মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ডিকশনারি, শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রি ও গাছের চারা বিতরণ করেন।

