Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
  • যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • যশোরে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম : তদন্ত চেয়ে ‘জুলাই যোদ্ধা’ রাকিবের স্মারকলিপি
  • প্রতিবন্ধী সিয়ামের খাতা অবমূল্যায়নের অভিযোগ: ডিসির কাছে বাবার স্মারকলিপি
  • কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প
  • যশোরে যুবনেতা সাদিকের মৃত্যুবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর কোতোয়ালি থানার শহীদ স্মৃতিস্তম্ভটি ধ্বংস করা হচ্ছে না

adminbackupBy adminbackupAugust 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর কোতোয়ালি থানার অভ্যন্তরে থাকা শহীদ স্মৃতিস্তম্ভটি ধ্বংস করা হচ্ছে না, বরং নতুন ভবন নির্মাণের পর তা যথাযথ মর্যাদায় পুনঃস্থাপন করা হবে।

মঙ্গলবার বিকেলে যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি বলেন, যশোর কোতোয়ালি মডেল থানার পুরনো ভবন ভেঙে একটি আধুনিক চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইউএনডিপির অর্থায়নে দেশব্যাপি ১০৭টি থানা আধুনিকায়নের আওতায় ভবন নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু করেছে যশোর গণপূর্ত অধিদপ্তর।

থানা অভ্যন্তরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান সংক্রান্ত স্মৃতিবিজড়িত শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে। যেহেতু থানাটি ২৬ হাজার স্কয়ার ফিটের এবং ভবনের ফাউন্ডেশন হবে ছয়তলার, তাই বর্তমানে শহীদ স্মৃতিস্তম্ভটি আগের স্থানে রেখে মডেল থানা ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। এই কারণে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমতিক্রমে স্তম্ভটি আপাতত সরিয়ে রেখে থানার আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন নির্মাণ শেষ হলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি থানা ভবনের উপযুক্ত স্থানে প্রতিস্থাপন করা হবে।

মিরাজুল ইসলাম আরও বলেন, এ ব্যাপারে নাগরিকদের অনেকেই নানা মাধ্যমে পুলিশ সুপারকে স্মৃতিস্তম্ভের বিষয়টি অবগত করেছেন। তাদের ধারণা হয়েছে, স্মৃতিস্তম্ভটি রাখা হবে না। কিন্তু বিষয়টি এমন নয় উল্লেখ করেন।

এ ছাড়া সংবাদ সম্মেরনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জেলা পুলিশের অপরাধবিরোধী চলমান বিশেষ অভিযানের সাফল্য তুলে ধরেন। এ সময় তিনি জানান, পহেলা জুলাই থেকে অদ্যাবধি বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ২০৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

এ ছাড়া ২০০টি মাদক মামলায় মোট ২৪৫ জনকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২ গ্রাম ও ২০ পুরিয়া হেরোইন, ২৫ কেজি ৯১৯ গ্রাম ও ৮৭ পুরিয়া গাঁজা, ২টি গাঁজার গাছ, ৮ হাজার ৪০৭ পিস ইয়াবা, ৭৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯৫ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ এবং ৬ বোতল দেশি-বিদেশি মদ জব্দ করা হয়েছে।

একই সঙ্গে জেলা পুলিশ ২টি ওয়ান শুটারগান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ ছাড়া গত মাস থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজিসহ মোট ৩৮৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ

    August 11, 2026

    যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি

    August 11, 2026

    তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.