Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
  • যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক
  • ইয়াবাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সরকারে নির্দেশ উড়িয়ে শহরে বৈদ্যুতিক বাতিতে জমজমাট বেচাকেনা
  • যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু আটক
  • যশোরে জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তিতে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী
  • ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিনে যশোরে আলোচনা সভা
  • পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাভারণ-গোড়পাড়া সড়ক : দুটি ব্রিজের নির্মাণ কাজ বন্ধে ভোগান্তিতে হাজারো মানুষ

adminbackupBy adminbackupAugust 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা :
শার্শা নাভারণ থেকে গোড়পাড়া ৮ কিলোমিটার সড়কের দুটি ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘ ৪ বছর বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছে অর্ধ লক্ষাধিক মানুষ। এ অবস্থায় যাতায়াত ব্যবস্থা না থাকায় ৪/৫ কিলোমিটার ঘুরে কর্মজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের যেতে হচ্ছে। কতৃপক্ষ বলছে মামলার জটিলতার কারণে ব্রিজ দুটির নির্মাণ কাজ রন্ধ রয়েছে।

জানা গেছে, শার্শা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত নাভারণ বাজার থেকে গোড়পাড়া পর্যন্ত সড়ক দিয়ে ভারি যানবাহনসহ অর্ধ লক্ষাধিক মানুষের যাতায়াত। এ সড়কের বেতনা নদীর উপর ২০২২ সালের ৯ জানুয়ারি ১২ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা ব্যয়ে দুটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়।

২০২৩ সালের ৩ জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি আইসিএল প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদার প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষের। ৪/৫ কিলোমিটার ঘুরে কর্মজীবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠানে যেতে হয়।

স্থানীয়রা বলছেন, এই সড়কে বিখ্যাত মুখিকচুর বাসাবাড়ির বাজার অবস্থিত। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসে এই বাজারে মুখিকচু কিনতে।

শার্শা উপজেলা প্রকৌশলী, কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নাভারণ-গোড়পাড়া সড়কের কাজীরবের নদী ও গাতিপাড়া বেতনা নদীর ওপর নির্মাণাধীন দুটি ব্রিজের কাজ মামলা-সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে বন্ধ রয়েছে। ব্রিজ দুটির নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা। ইতোমধ্যে ঢাকা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বিষয়টি তদন্ত করেছেন।

এছাড়া হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী ডিজাইন সেক্টরের কর্মকর্তারাও সরেজমিন পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়ার পর দ্রুতই ব্রিজ দুটির নির্মাণ কাজ পুনরায় চালু করা হবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড

    August 14, 2026

    যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক

    August 14, 2026

    ইয়াবাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.