কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় কৃষ্ণনগরের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় কদমতলা পিডিকে মিতালী সংঘ ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমি হারায়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল আলম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুবদলের আহবায়ক আমিনুর রহমান, যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, রবিউল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
খেলা পরিচালনা করেন কবির হোসেন। সহকারী ছিলেন রাশেদ ও রুবেল।
এদিকে, খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

