Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৩, ২০২৫

যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামকে আধুনিকায়ন করা হবে : রেজাউদ্দীন স্টালিন

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামকে আধুনিকায়ন করা হবে : রেজাউদ্দীন স্টালিন
Share
Facebook Twitter LinkedIn

কাজী নূর
যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামকে সংস্কার করে আধুনিকায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দীন স্টালিন।

এ সময় তিনি যশোর শিল্পকলার কালচারাল অফিসার জসিম উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমি সব সময় যশোরের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আমি কাউকে না বলতে পারি না। আমার ভালোবাসার জায়গা থেকে সবার জন্য আমি কাজ করি।

শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গুণীজন সম্মাননা ও নাটক চম্পাবতীর পালা মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি রেজাউদ্দীন স্টালিন। শিল্পাঙ্গন যশোরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পর্ষদ- ২০২৫ এর আহবায়ক হাসান হাফিজুর রহমান।

সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান প্রফেসর জিল্লুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নাট্যজন মহিউদ্দিন লালুকে দীর্ঘ সময় দেশের নাটক জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়, সঙ্গীতে পন্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দোপাধ্যায়কে ও নৃত্যে ওস্তাদ জন সঞ্জীব চক্রবর্তীকে সম্মানীত গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করে শিল্পাঙ্গন যশোর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কাসেদুজ্জামান সেলিম ও কবিতা পাঠ করেন শ্রাবণী সুর।
পরে একই মঞ্চে নাটক চম্পাবতীর পালা মঞ্চস্থ হয়। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

অডিটোরিয়াম আধুনিকায়ন যশোর রেজাউদ্দীন স্টালিন শিল্পকলা একাডেমি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.