Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষক ও স্কুল কমিটির ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
শিশুর প্রতি সহিংসতা (ভিএসি), জেন্ডারভিত্তিক সহিংসতা বাল্যবিয়ে এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা বিষয়ে যশোর উপশহর মাধ্যমিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের বাস্তবায়নে আয়োজিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশিজনরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন এবং বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুল। সভায় আরও উপস্থিত ছিলেন এসিডি’র এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির।

সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই শিশুর প্রতি শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার ঝুঁকি চিহ্নিত করা, শিশুদের নিরাপদে কথা বলার সুযোগ সৃষ্টি করা, অভিযোগ ও তথ্য যথাযথভাবে গ্রহণ করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সেবা ও কর্তৃপক্ষের কাছে রেফার করার বিষয়ে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, বাল্যবিয়ে, জেন্ডারভিত্তিক বৈষম্য, যৌন হয়রানি, শারীরিক শাস্তি, শিশুশ্রমসহ অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বিদ্যালয়ে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, ঝুঁকিপূর্ণ শিশুদের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ, শিশুদের জন্য নিরাপদ অভিযোগ জানানোর পরিবেশ তৈরি এবং বাল্যবিয়ে ও অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.