Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচদ্রপুর গ্রামের বাসিন্দা। রবিউল পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী রবিউল শিকদার রবি। এ ঘটনায় পরের দিন ২১ জুলাই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে ২১ জুলাই সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

এ ঘটনায় নড়াইল জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। মানববন্ধন, সড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে ২২ জুলাই সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতে আসামি রবিউল সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত শেষে গত ৪ আগস্ট মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে নড়াইলের আমলী আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। এরপর গত ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

বুধবার রায়ের ধার্য দিনে সকাল ১০ টার দিকে আসামি রবিউলকে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে ভিড় করেন নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের একমাস সময়ে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আসামি রবিউলকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করা হলো। এদিকে স্বজন ও নড়াইলের সচেতন নাগরিকগণ এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.